আলী হোসেন আশিক:
আমরা যুক্তরাষ্ট্র এবং কানাডা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সকল সদস্যবৃন্দ মোট ৩৫৯ জন একসাথে এনসিপি থেকে ত্যাগ করছি। একই সাথে আমরা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করছি। আরো দুঃখের সাথে জানাচ্ছি যে এনসিপির কিছু নেতৃবৃন্দ তাদের ব্যক্তিগত স্বার্থের কারণে জামাত ইসলামের সাথে জোট ঘোষণার মাধ্যমে আমাদের মতো প্রবাসী জুলাই যোদ্ধাদের সাথে প্রতারণা করেছে যা কখনো গ্রহণযোগ্য নয়। বিএনপিতে আমাদের যোগদানে উৎসাহিত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি অনলাইন অ্যাক্টিভিস্ট শাহরিয়ার নূর সৌরভ Sourov Shahriar ভাই ও ফাইম হোসেন Fahim Hossain ভাইকে কে।
