জহিরুল ইসলাম জহির:
জাতীয় সাংবাদিক ফাউন্ডেশন অব বাংলাদেশ (জেএসএফবি) সংগঠনের লোগোটি একটি রাউন্ড (বৃত্তাকার) আকৃতির। লোগোর কেন্দ্রে রয়েছে একটি ঐতিহ্যবাহী কলম, যার মাধ্যমে একজন সাংবাদিক নোট গ্রহণরত অবস্থায় উপস্থাপিত হয়েছে। কলমটি সাংবাদিকতার শতবর্ষের সাক্ষী, যা সত্যনিষ্ঠা, দায়িত্ববোধ ও পেশাগত ঐতিহ্যের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। লোগোর পাশে দৃশ্যমান “JF” প্রতীক সংগঠনের সংক্ষিপ্ত পরিচয় বহন করে এবং সাংবাদিকতার আদর্শ ও ঐক্যের প্রতীক হিসেবে স্থান পেয়েছে। সমগ্র লোগোর বিন্যাসের মাধ্যমে সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুস্পষ্টভাবে প্রকাশ পেয়েছে।
