ফারুক হোসেন মজুমদার :
আগামী কাল ৭ জানুয়ারি, বুধবার সকাল ১১টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-তে অনুষ্ঠিত হবে। তিনি ৪ জানুয়ারি (রবিবার) দুপুর ১২টায় রাজধানীর একটি হাসপাতালে ফুসফুসের সংক্রমণজনিত রোগে মারা যান এবং জানাজা শেষে সিরাজগঞ্জে তার নিজ এলাকায় দাফন করা হবে বলে জানা গেছে। জানাজার সময়: সকাল ১১টা স্থান: বিএফডিসি (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন) মৃত্যুর কারণ: ফুসফুস সংক্রমণ।চলচ্চিত্রের স্বনামধন্য চিত্রগ্রাহক ও পরিচালক আব্দুল লতিফ বাচ্চু ভাই আর নেই,বাংলাদেশের চলচ্চিত্রের স্বনামধন্য চিত্রগ্রাহক, পরিচালক আব্দুল লতিফ বাচ্চু ভাই(৮৪) গতকাল দুপুর ১২টায় ইউনাইটেড হসপিটালে ইন্তেকাল করেছেন( ইন্না-লিল্লাহি….. রাজেউন)। উনি দীর্ঘদিন যাবত বাংলাদেশ চলচ্চিত্র গ্রাহক সমিতির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। চলচ্চিত্রের বিভিন্ন সমস্যার সমাধানে নেতৃত্ব দিয়েছেন। আমরা আজ চলচ্চিত্রের একজন অভিবাবককে হারালাম। তিনি পরিচালক হিসেবে অনেক ছবি পরিচালনা করেছেন। যাদুর বাঁশী, নতুন বউ, স্বামীর ঘর সহ বেশ কয়েকটি যৌথ প্রযোজনার ছবিও পরিচালনা করেন।


চলচ্চিত্রের স্বনামধন্য চিত্রগ্রাহক, পরিচালক আব্দুল লতিফ বাচ্চু ভাইয়ের মৃত্যুে বাবিসাস পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি।
