ফারুক হোসেন মজুমদার
বড়দিন উপলক্ষে আজ রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ নাটক ‘দ্বিপ্রহর’। পিকাসো খুদার রচনায় এটি পরিচালনা করেছেন মারুফ রহমান। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন- পার্থ শেখ ও আইশা খান। পার্থ বলেন, বেশ সুন্দর একটি গল্প নিয়ে নাটকটি এগিয়েছে। মূলত বড়দিন উপলক্ষে নাটকটি নির্মিত হয়েছে। আমার বিশ্বাস, ভালো লাগবে সবার।
