আলী হোসেন আশিক:
আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে । সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রেসিডেন্ট তাকে এ পদে নিয়োগ দিয়েছেন। আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এরই মধ্যে বিচারক জীবনের ইতি টেনে বর্তমানে তিনি ওমরাহর জন্য অবস্থান করছেন সৌদি আরবে।
