সাইফুল ইসলাম মজুমদার
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার
মমতার আঁচল ফাউন্ডেশন
এবং এর প্রতিষ্ঠাতা মমতা মজুমদার (যিনি আয়েশা আক্তার নামেও) সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের জন্য পরিচিত।
পরিচয়: মমতা মজুমদার
হলেন কবি, লেখক ও গবেষক। যার লেখালেখির মাধ্যমে ইতিমধ্যে বেশকিছু মানুষের মনে জায়গা করে নিয়েছেন। জাতীয় এবং আন্তর্জাতিক পত্রিকায় নিয়মিত লিখে যাচ্ছেন তিনি। মমতার আঁচল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, সভাপতি এবং প্রধান নির্বাহী।
স্লোগান: ফাউন্ডেশনটি মূলত “দুঃখীর চোখে ঝরবে না জল, পাশে থাকবে মমতার আঁচল” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিচালিত হয়। যার প্রতিষ্ঠা লাভ করে ১২ ডিসেম্বর ২০২৪ সাল থেকে।
শিক্ষামূলক কার্যক্রম: ফাউন্ডেশনটি চৌদ্দগ্রামের বিভিন্ন ইউনিয়নে (যেমন: কনকাপৈত) কৃতি শিক্ষার্থীদের সম্মাননা এবং দুস্থ ও এতিম শিক্ষার্থীদের মাঝে বই, খাতা ও কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করে।
সাম্প্রতিক অনুষ্ঠান: ২০২৬ সালের ১৭ জানুয়ারি কনকাপৈত ইউনিয়নের আলহাজ্ব নূর মিয়া ডিগ্রি কলেজে ফাউন্ডেশনের উদ্যোগে একটা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী সম্মাননা ও দুস্থ অসহায় এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের আয়োজিত অনুষ্ঠান হয়, যেখানে মমতা মজুমদার নিজেই সভাপতিত্ব করেন।
অন্যান্য মানবিক কাজ: শিক্ষা সহায়তার পাশাপাশি তারা বিভিন্ন মানবিক ও সেবামূলক কাজে নিয়োজিত থেকে স্থানীয় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে এবং পরবর্তীতে দেশের বিভিন্ন জায়গায় কাজ করবে বলে আশা রাখছে এই মমতার আঁচল ফাউন্ডেশনটি। মমতার আঁচল ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে অনেকেই আছেন দেশের বিভিন্ন প্রান্তের এবং প্রবাসে অবস্থানরত। তাদের লক্ষ ও কার্যক্রম ব্যাপক সুদূর প্রসারিত।
