আলী হোসেন আশিক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র কল্যাণ সোসাইটি (বাচকস) এর সভাপতি চলচ্চিত্র পরিচালক ও জাসাস কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সায়মন তারিক ও বাচকস এর নেতৃবৃন্দ। দায়িত্ব গ্রহণের পর তিনি স্বাস্থ্যখাতকে দালাল ও সিন্ডিকেট মুক্ত এবং সেবামুখী করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সরদার মোঃ সাখাওয়াত হোসেন বকুল ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান । তিনি চিকিৎসকদের সরাসরি রোগীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং স্বাস্থ্যখাতে ব্যাপক সংস্কারের কথা বলেছেন। নরসিংদীতে মেডিকেল কলেজ স্থাপন এবং জেলা হাসপাতালগুলোতে আধুনিকায়নের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি ।

