রবিউল ইসলাম রবি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চলচ্চিত্র নির্মাতা মোঃ তারিকুল ইসলাম ভুঁইয়া (সায়মন তারিক)চলচ্চিত্র নির্মাতা, সদস্য (জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি) এবং সভাপতি (বাংলাদেশ চলচ্চিত্র কল্যান সোসাইটি)।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সাথে সৌজন্যে সাক্ষাৎকার এর সময় উপস্থিত ছিলেন চিত্র নায়িকা সানজানা,নৃত্যপরিচালক মোঃ বিল্লাল হোসেন,চলচ্চিত্র অভিনেতা ও লেখক আলমগীর কবির। জহির উদ্দিন স্বপন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন । দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করছেন।
