স্টাফ রিপোর্টার:
সম্মানিত দর্শক, প্রদশক এবং শিল্পকলা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আস্সালামু আলাইকুম ও ঈদের অগ্রিম শুভেচ্ছা।
আপনারা সবাই জানেন যে, আসন্ন পবিত্র ঈদুল ফিতরে ‘ভালোবাসি তোমায়’ ‘পিন্স’ ‘পিনিক’, ‘প্রেশার কুকার’, ‘দম’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘রাক্ষস’সহ বেশ কিছু বিগ বাজেটের সিনেমা মুক্তির তালিকায় ছিল। ইতোমধ্যেই আমাদের ‘ভালোবাসি তোমায়’ সিনেমাটির জন্য বেশ কিছু প্রেক্ষাগৃহও প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছিল। তবে আমরা মনে করি, একটি ভালো সিনেমা দর্শকদের কাছে পৌঁছানোর জন্য পর্যাপ্ত প্রচার ও প্রস্তুতির প্রয়োজন রয়েছে। সিনেমার বিনিয়োগ নিরাপদ করা এবং দেশীয় চলচ্চিত্রের সুস্থ প্রতিযোগিতার পরিবেশ বজায় রাখার স্বার্থে, আমরা এই ঈদুল ফিতরে সিনেমাটির মুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। ইনশাআল্লাহ, আগামী পবিত্র ঈদুল আযহার (কুরবানি ঈদ) আগেই যথাযথ প্রমোশন এবং ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে সারাদেশে মহাসমারোহে ‘ভালোবাসি তোমায়’ মুক্তি পাবে। আমরা বিশ্বাস করি, দর্শকদের ভালোবাসা ও সঠিক প্রচারণার মাধ্যমে সিনেমাটি সাফল্যের শিখরে পৌঁছাবে। সাময়িক এই বিলম্বের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং আপনাদের অব্যাহত সমর্থন কামনা করছি।
সবাইকে আবারো ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা।

শুভেচ্ছান্তে,
টিম ‘ভালোবাসি তোমায়’