মনোয়ার হোসেন মুন্না: কিশোরগঞ্জের হাওরাঞ্চলে কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির প্রভাবে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানির উচ্চতা বাড়ায় জেলার ছয়টি ফেরিঘাটের সংযোগ সড়ক তলিয়ে যাওয়ায় ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। এতে হাওরবাসীর যাতায়াত ও পণ্য পরিবহনে দুর্ভোগ বেড়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় কিশোরগঞ্জ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নদ-নদীর পানি বৃদ্ধির কারণে কয়েকটি ফেরিঘাটের সংযোগ সড়ক পানিতে তলিয়ে গেছে। জননিরাপত্তার স্বার্থে এসব ঘাটে ফেরি চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে।
