রফিকুল ইসলাম অপু : পটুয়াখালী সদর উপজেলায় একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) বেলা ১১টার দিকে উপজেলার কমলাপুর ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই গ্রামের দিনমজুর মো. নুহ (২৬) এবং রাজমিস্ত্রি আশরাফ (৫০)। তারা দুজনেই পাশাপাশি বাড়ির বাসিন্দা ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে চৌদ্দবুড়িয়া গ্রামের আফতার সিকদার বাড়ির একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে সেন্টারিংয়ের কাঠ ও বাঁশ খুলতে নামেন রাজমিস্ত্রি আশরাফ। দীর্ঘদিন বন্ধ থাকা ওই ট্যাংকে নামার পর বেশ কিছুক্ষণ তার কোনো সাড়াশব্দ না পেয়ে বাইরে থাকা অপর শ্রমিক নুহ ট্যাংকের ভেতরে নামেন। একপর্যায়ে দুজনেই ট্যাংকের ভেতরে অক্সিজেনের অভাব ও বিষাক্ত গ্যাসে অবশ হয়ে আটকা পড়েন
