নিজস্ব প্রতিবেদক: রোববার (১০ মে) উপজেলার গৌরাঙ্গ ইউনিয়নের নলুয়ারপাড় গ্রামে বিকেল ৪টার দিকে খলা থেকে ধান আনার সময় এই ঘটনা ঘটে।নিহত আখি আক্তার (১৫) নলুয়ারপাড় গ্রামের জাহির উদ্দিনের মেয়ে এবং ‘ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের’ দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বৃষ্টি শুরু হলে ঘরের সামনে খলায় শুকাতে দেওয়া ধান আনতে যায় আখি। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
