ইদ্রিস মিয়া:
বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল দেশ টিভির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র কল্যাণ সোসাইটি (বাচকস)-এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। অনুষ্ঠানে অংশীদারিত্বের ভিত্তিতে সংগঠনের পক্ষ থেকে নেতৃত্ব দেন বাংলাদেশ চলচ্চিত্র কল্যাণ সোসাইটি (বাচকস)-এর সভাপতি ও চলচ্চিত্র পরিচালক সায়মন তারিক। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র কল্যাণ সোসাইটির মহাসচিব কে. এ. নিলয়, সাংগঠনিক সচিব ও নৃত্য পরিচালক মোহাম্মদ বিল্লাল হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। তারা দেশ টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং দেশের গণমাধ্যম উন্নয়নে চ্যানেলটির অবদানকে প্রশংসা করেন।
